ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

হাসপাতালে চিকিৎসাধীন রিজভীকে দেখতে গেলেন তারেক রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে গিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার হঠাৎ তীব্র জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট অনুভূত হলে রুহুল কবির রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বুধবার রাতে হাসপাতালে অবস্থানকালে তারেক রহমান কর্তব্যরত চিকিৎসকদের সাথেও কথা বলেন এবং তাঁর চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

উল্লেখ্য, রুহুল কবির রিজভী বিএনপির রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। তিনি সবশেষ জাতীয় নির্বাচনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দলের নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণে ক্ষতিগ্রস্ত হয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

হাসপাতালে চিকিৎসাধীন রিজভীকে দেখতে গেলেন তারেক রহমান

আপডেট সময় : ১০:৫৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬