রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এবং দেশটির একটি উচ্চপর্যায়ের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
তুরস্কের প্রতিনিধি দলে দেশটির সংসদ সদস্যসহ নির্বাচন পর্যবেক্ষক দলের ১০ জন সদস্য অংশ নেন। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন— মেহমেত আকিফ ইয়িলমাজ (এমপি), আদেম ইয়িলদিরিম, এইচ ই মি ওসমান মেসতেন, বুরহান কায়াতুর্ক, আহমেত ওজতুর্ক, আয়সে সিবোল ইজি, সাইত দেমির, মেহমেত ওজকান, আলি ফাজিল কাসাপ এবং মেহমেত ভাকুর এরকুল।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই কূটনৈতিক সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
রিপোর্টারের নাম 
























