এক নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে শুরু হবে ভোটগ্রহণ। গুরুত্বপূর্ণ এই নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা আগে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেছেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ও আলোচক শায়খ আহমাদুল্লাহ।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দেশের জন্য এই দোয়া করেন। পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, “হে আল্লাহ, এই জমিনের জন্য তুমি কল্যাণের ফায়সালা করো।”
উল্লেখ্য, এবারের নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা বিরাজ করছে। দেশের এই সন্ধিক্ষণে একজন শীর্ষস্থানীয় ধর্মীয় ব্যক্তিত্বের এমন প্রার্থনা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। সাধারণ মানুষ ও তার অনুসারীরাও এই আহ্বানে সাড়া দিয়ে দেশের স্থিতিশীলতা ও মঙ্গলের জন্য মন্তব্য করে দোয়া জানিয়েছেন।
রিপোর্টারের নাম 





















