ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বাবার মৃত্যুর শোকে কাতর, বাবার লাশ সামনে রেখে এইচএসসি পরীক্ষায় বসলেন মেধাবী শিক্ষার্থী আয়েশা

নওগাঁর পত্নীতলা উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন আয়েশা সিদ্দিকা মৌ নামের এক শিক্ষার্থী। যে বাবার হাত ধরেই তার প্রথম স্কুলযাত্রা, সেই বাবাকে চিরতরে হারিয়েও পরীক্ষার প্রতি অদম্য ইচ্ছাশক্তি নিয়ে কেন্দ্রে পৌঁছেছেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফুসফুসের জটিলতায় আয়েশার বাবা মিজানুর রহমান মারা যান। বুধবার সকাল ১০টায় তার এইচএসসি বায়োলজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। বাবার মৃত্যুর শোক বুকে নিয়েই তিনি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার সময় কেবলই কান্নার আহাজারি শোনা যাচ্ছিল, আর দুই চোখে ছিল বাবা হারানোর গভীর বেদনা। সহপাঠীরা তাকে সান্ত্বনা দিয়ে ভ্যানগাড়িতে করে বাসায় নিয়ে যান।

আয়েশা সিদ্দিকা নজিপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী। তার বাবা মিজানুর রহমান ধামইরহাট উপজেলার গাংরা ইসলামিয়া বালিকা আলিম মাদরাসার অধ্যক্ষ ছিলেন। বাবার পৈতৃক বাড়ি ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়িতে বুধবার সকাল সাড়ে ৯টায় লাশ দাফন সম্পন্ন হয়েছে। স্বজনরা জানিয়েছেন, বাবার মৃত্যুর পর আয়েশা ভেঙে পড়লেও স্বজনদের উৎসাহে তিনি পরীক্ষায় অংশ নিয়েছেন। আয়েশার পরিবারে এখন শোকের মাতম চলছে।

নজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিব মিজানুর রহমান জানান, পরীক্ষার্থী আয়েশা সিদ্দিকার বাবার মৃত্যুর বিষয়টি তারা অবগত আছেন। তিনি এক হাতে চোখ মুছে, অন্য হাতে খাতায় লিখেছেন। আমরা তাকে পরীক্ষা দিতে সান্ত্বনা ও উৎসাহ দিয়েছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার তিতাসে টেঁটাযুদ্ধে নারী নিহত: ৬১ জনের বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেপ্তার ৫

বাবার মৃত্যুর শোকে কাতর, বাবার লাশ সামনে রেখে এইচএসসি পরীক্ষায় বসলেন মেধাবী শিক্ষার্থী আয়েশা

আপডেট সময় : ০৪:৩১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬