ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

জাপানে শক্তিশালী ভূমিকম্প, হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। দেশটির সরকার বুধবার ভোর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানিয়েছে যে, ৯ হাজারের বেশি মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

সরকারি মুখপাত্র মিনোরু কিহারা ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন, ‘আমরা সাতজন গুরুতর আহত এবং ২৯ জন সামান্য আহত হওয়ার খবর পেয়েছি।’ তিনি আরও বলেন, বুধবার সকাল ৭টা পর্যন্ত কুমামোতো ও ফুকুওকাসহ পাঁচটি প্রিফেকচারের ৫০৬টি আশ্রয়কেন্দ্রে মোট ৯ হাজার ১৮৬ জন আশ্রয় গ্রহণ করেছেন। এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার তিতাসে টেঁটাযুদ্ধে নারী নিহত: ৬১ জনের বিরুদ্ধে হত্যা মামলা, গ্রেপ্তার ৫

জাপানে শক্তিশালী ভূমিকম্প, হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে

আপডেট সময় : ০৪:৩৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬