ঢাকা-১৭ আসনের আসন্ন উপনির্বাচনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন চারজন স্বতন্ত্র প্রার্থী। বুধবার সন্ধ্যায় তারা সম্মিলিতভাবে এই সিদ্ধান্তের কথা জানান।
সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন— সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি এস এম আবুল কালাম আজাদ, ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।
ঘোষণা অনুযায়ী, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতি অকুণ্ঠ সমর্থন এবং বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট ও সমীকরণ বিবেচনায় নিয়ে তারা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাদের এই প্রত্যাহার উপনির্বাচনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
রিপোর্টারের নাম 
























