ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

নির্বাচনের আগে পুলিশ প্রশাসনে রদবদল: ৪ কর্মকর্তা নতুন দায়িত্বে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করেছে সরকার। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন:
রাজশাহী সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির (বিপিএ) ডিআইজি শামীমা বেগমকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।
অন্যদিকে, পুলিশ অধিদপ্তরের ডিআইজি বাসুদেব বনিককে রাজশাহী সারদার বাংলাদেশ পুলিশ একাডেমিতে (বিপিএ) পদায়ন করা হয়েছে।
জাতিসংঘ মিশন থেকে দেশে ফেরা পুলিশ সুপার জান্নাত আফরোজকে রেলওয়ে পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীর উপকূলজুড়ে ঘূর্ণিঝড় আতঙ্ক: ৩৫ বছরেও হয়নি স্থায়ী বেড়িবাঁধ

নির্বাচনের আগে পুলিশ প্রশাসনে রদবদল: ৪ কর্মকর্তা নতুন দায়িত্বে

আপডেট সময় : ০৮:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬