ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

সরকারি স্বীকৃতি পেলো অনলাইন পোর্টাল ভিওডি বাংলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ভিওডি বাংলা ডটকমকে প্রাথমিক নিবন্ধন দিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে গতকাল মঙ্গলবার এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশের গণমাধ্যম অঙ্গনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যম হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ পেলো পোর্টালটি।

মন্ত্রণালয়ের প্রেস শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনটি সিনিয়র সহকারী সচিব মো. সোলেমান আলী স্বাক্ষরিত। এতে উল্লেখ করা হয়েছে, সরকার নির্ধারিত সব শর্ত পূরণ সাপেক্ষে ভিওডি বাংলা ডটকমকে অনলাইন সংবাদমাধ্যম হিসেবে নিবন্ধনের এই অনুমতি প্রদান করা হয়েছে।

ভিওডি বাংলা ডটকম কর্তৃপক্ষ তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কথা তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। নিবন্ধনের অনুমতি পাওয়ায় তারা এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে পাঠকের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য সংবাদ পৌঁছে দিতে আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ।

গণমাধ্যম বিশ্লেষকরা মনে করছেন, ভিওডি বাংলা ডটকমের এই নিবন্ধন প্রাপ্তি দেশের অনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে একটি নতুন ও শক্তিশালী প্ল্যাটফর্মের সংযুক্তি ঘটালো। এটি অনলাইন সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাদের অভিমত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীর উপকূলজুড়ে ঘূর্ণিঝড় আতঙ্ক: ৩৫ বছরেও হয়নি স্থায়ী বেড়িবাঁধ

সরকারি স্বীকৃতি পেলো অনলাইন পোর্টাল ভিওডি বাংলা

আপডেট সময় : ০৭:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬