ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অপতৎপরতা রুখতে বিজিবি প্রস্তুত: মহাপরিচালক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণে বিজিবির ভূমিকা পালনের ওপর জোর দেন।

বুধবার রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনকালে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে মহাপরিচালক এই নির্দেশনা প্রদান করেন। তিনি সকালে রাজধানীর মুগদা আইডিয়াল স্কুল এন্ড কলেজ, উত্তরা হাজী ক্যাম্প এবং গাজীপুরের টঙ্গীতে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্পগুলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে, বিজিবি মহাপরিচালক নির্বাচনে বাহিনীর সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবির অপারেশনাল সক্ষমতা সরেজমিনে পর্যালোচনা করেন এবং নিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি, এসব পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ দেন। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য বা গাফিলতি সহ্য করা হবে না উল্লেখ করে তিনি সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মহাপরিচালক আরও বলেন, নির্বাচনকালে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দৃঢ়তার সাথে প্রতিহত করতে হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ সংখ্যক টহল পরিচালনা এবং চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন তিনি। একই সাথে, ভোটার ও সাধারণ জনগণের সাথে ভদ্র, মানবিক ও দায়িত্বশীল আচরণ করার জন্য বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানান।

গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষা এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যরা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন বিজিবি মহাপরিচালক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে এসএসএফের নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অপতৎপরতা রুখতে বিজিবি প্রস্তুত: মহাপরিচালক

আপডেট সময় : ০৫:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬