ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

জাতীয় নির্বাচনে নজরদারি জোরদার: আকাশপথে বিমানবাহিনীর অত্যাধুনিক প্রযুক্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের নির্বাচনী পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিমানবাহিনী তাদের অত্যাধুনিক মানুষবিহীন আকাশযান (ইউএভি) ব্যবহার করছে। এই পদক্ষেপের মাধ্যমে ভোটের মাঠের সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হবে এবং দেশের আকাশসীমার মধ্যে থেকে পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা হবে।

বুধবার নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে এই তথ্য জানানো হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও অবাধভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনী প্রায় ৩৭৩০ জন সদস্যকে মোতায়েন করেছে। বিমান বাহিনী প্রধানের সরাসরি তত্ত্বাবধানে দেশজুড়ে হেলিকপ্টার, পরিবহন বিমান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিশেষ ‘আইএসআর (ISR)’ রোলে একাধিক ইউএভি নিয়োজিত রয়েছে।

এই মোতায়েনকৃত ইউএভিগুলো আকাশ থেকে ভূমির পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে মাঠে থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানে সক্ষম। কর্মকর্তারা জানিয়েছেন, এই ইউএভিগুলো দেশের আকাশসীমা রক্ষায় একটি কৌশলগত সম্পদ হিসেবে কাজ করছে এবং বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন বিমানবাহিনীকে ভোটকেন্দ্রগুলোর লাইভ ভিডিও ফিড আকাশ থেকে সরাসরি কেন্দ্রীয় মনিটরিং সেল এবং প্রধান উপদেষ্টার দপ্তরে প্রদর্শনের ব্যবস্থা করার নির্দেশনাও দিয়েছে। এই প্রযুক্তিগত সহায়তা নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় নির্বাচনে নজরদারি জোরদার: আকাশপথে বিমানবাহিনীর অত্যাধুনিক প্রযুক্তি

আপডেট সময় : ০৪:৫২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬