ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

জাতীয় নির্বাচনে নারীর নিরাপত্তা ও অবাধ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা, হয়রানি বা ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছে। বুধবার ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। সংস্থাটি সকল অংশীদার, বিশেষ করে রাজনৈতিক দল, নেতা ও তাদের সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছে যেন নির্বাচনী প্রক্রিয়ায় নারী প্রার্থী এবং ভোটারদের নিরাপত্তা ও অবাধ অংশগ্রহণ নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য নারী প্রার্থী ও ভোটারদের অংশগ্রহণ এবং নিরাপত্তা অপরিহার্য। জাতিসংঘ বিশ্বাস করে যে কর্তৃপক্ষ দেশের নিরাপত্তা, আইনের শাসন এবং প্রতিটি নাগরিকের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে। সকলের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ সর্বদা সরকারের পাশে থেকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ বাংলাদেশে পুনর্ব্যক্ত করেছে যে, নির্বাচনে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং অর্থবহ অংশগ্রহণ প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। এর মধ্যে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সকল নারী ও মেয়েদের অধিকার, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ এবং সমাজে যারা অধিকতর বাধা, বৈষম্য বা লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে থাকেন, তাদের অধিকার।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ কর্তৃক নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানি, বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে সংঘটিত সহিংসতার বিষয়ে জাতিসংঘ অবগত এবং এ ব্যাপারে তারা উদ্বিগ্ন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় নির্বাচনে নারীর নিরাপত্তা ও অবাধ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

আপডেট সময় : ০৪:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬