ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ব্যক্তিগত রাজনীতিতে সংগঠনের দায় নেই: অভিনয়শিল্পী সংঘের কড়া বার্তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

দেশের টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের শীর্ষ সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’ তাদের সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ড ও মতপ্রকাশের বিষয়ে কঠোর অবস্থান স্পষ্ট করেছে। সংগঠনের নাম, লোগো বা পরিচয় ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক প্রচারণা বা উসকানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে সদস্যদের প্রতি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, অভিনয়শিল্পী সংঘ একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং পেশাজীবীদের কল্যাণমুখী সংগঠন। সংগঠনের কোনো সদস্য ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে অংশ নিতে পারেন বা নিজের মতামত প্রকাশ করতে পারেন, সেটি তার নাগরিক অধিকার। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো রাজনৈতিক বা উসকানিমূলক স্ট্যাটাস, মন্তব্য কিংবা কনটেন্ট শেয়ার করার ক্ষেত্রে সংগঠন কোনোভাবেই দায়ভার গ্রহণ করবে না।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সদস্যদের ব্যক্তিগত রাজনৈতিক কর্মকাণ্ড বা মতাদর্শের সঙ্গে সংগঠনের নীতি ও অবস্থানের কোনো সম্পর্ক নেই। তাই রাজনৈতিক প্রচারণায় সংগঠনের নাম বা পরিচয় ব্যবহার করা অনাকাঙ্ক্ষিত ও নীতিবিরুদ্ধ। বিশেষ করে লোগো ব্যবহার করে কোনো প্রকার বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

এই সিদ্ধান্তের প্রেক্ষাপট ব্যাখ্যা করে সংগঠনের সভাপতি আজাদ আবুল কালাম জানান, সম্প্রতি এক সদস্য রাজনৈতিক প্রচারণায় সংগঠনের নাম ব্যবহার করেছেন, যা কার্যনির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। তিনি বলেন, “প্রত্যেক নাগরিকের রাজনীতি করার অধিকার রয়েছে, এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে সংগঠনের নাম বা পরিচয় ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। সদস্যদের এই বিষয়ে সচেতন করতেই আমরা এই বার্তা দিয়েছি।”

নাট্যশিল্পীদের অধিকার রক্ষা ও পেশাগত মানোন্নয়নে দীর্ঘকাল ধরে কাজ করে আসা এই সংগঠনটি যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সদস্যদের পাশে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়ে উঠেছে। নতুন এই নির্দেশনার মাধ্যমে সংগঠনটি তার অরাজনৈতিক ভাবমূর্তি বজায় রাখার বিষয়ে নিজেদের দৃঢ় অবস্থানের জানান দিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন আটকে পড়া ২৩৮ ইরানি নাবিক

ব্যক্তিগত রাজনীতিতে সংগঠনের দায় নেই: অভিনয়শিল্পী সংঘের কড়া বার্তা

আপডেট সময় : ০৫:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬