ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর ভাষণ সোমবার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আগামী সোমবার বিকেল ৫টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে তার এই বিশেষ ভাষণ সম্প্রচারিত হবে।

দলীয় সূত্রমতে, এই ভাষণে এবি পার্টির চেয়ারম্যান দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের রূপরেখা এবং সুশাসন প্রতিষ্ঠায় দলের সুনির্দিষ্ট অবস্থান ব্যাখ্যা করবেন। এছাড়াও, রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনাসমূহের পাশাপাশি মধ্যবিত্ত ও সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে এবি পার্টির ভবিষ্যৎ অঙ্গীকার ও দিকনির্দেশনা এই ভাষণে প্রধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

এবি পার্টির নীতিনির্ধারকগণ মনে করছেন, মজিবুর রহমান মঞ্জুর এই ভাষণটি দেশের নির্বাচনী রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে। একইসঙ্গে, একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার রোডম্যাপ হিসেবে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।

এবি পার্টির পক্ষ থেকে দেশের আপামর জনসাধারণকে নির্ধারিত সময়ে বিটিভি ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারিতব্য এই গুরুত্বপূর্ণ ভাষণটি মনোযোগ সহকারে শোনার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের

নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর ভাষণ সোমবার

আপডেট সময় : ০১:০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬