ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হচ্ছে তাঁর এই গুরুত্বপূর্ণ ভাষণ।
নির্বাচন ও গণভোটের প্রাক্কালে দেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের জাতির উদ্দেশে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। সেই ধারাবাহিকতায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামও জাতির সামনে তাঁর দলের অবস্থান তুলে ধরছেন।
জানা গেছে, এর আগে গত বুধবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর তাদের আহ্বায়কের ভাষণ প্রচারের অনুমতি চেয়ে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছিল। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চারটি ভিন্ন রাজনৈতিক দলের চারজন শীর্ষ নেতা জাতির উদ্দেশে ভাষণ প্রচারের অনুরোধ জানালে তাদের জন্য পৃথকভাবে সময় বরাদ্দ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























