ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ঢাকা-১০ আসনে জামায়াত প্রার্থীর সমর্থনে নারী কর্মীদের বিশাল মিছিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকারের সমর্থনে এক বিশাল নারী নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এরপর ইবনে সিনা, সিটি কলেজ, মিরপুর রোড ও কলাবাগান হয়ে সোবহান বাগ মসজিদ সংলগ্ন এলাকায় গিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে এটি শেষ হয়। ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে আয়োজিত এই মিছিলে বিপুল সংখ্যক নারী কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার বলেন, দেশে যদি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা হয়, তবে ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকের অভাবনীয় বিজয় অর্জিত হবে। তিনি দাবি করেন, বিগত ৫৪ বছরের অন্যায়, অবিচার ও চরম বৈষম্যের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে এখন জামায়াতে ইসলামীর পক্ষে এক প্রবল গণজোয়ার সৃষ্টি হয়েছে।

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, আগামী দিনের বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো স্থান হবে না। দেশের মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ একটি প্রকৃত কল্যাণকামী ও মানবিক রাষ্ট্রে পরিণত হবে। এ কারণে কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা ও নারী-পুরুষ নির্বিশেষে সবাই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতকে বিজয়ী করতে উন্মুখ হয়ে আছে।

নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে জসীম উদ্দীন সরকার বলেন, অতীতে যারা জনগণের ওপর জুলুম চালিয়েছে এবং দুর্নীতি ও সন্ত্রাসের মাধ্যমে ফায়দা লুটেছে, তারা আবারও নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র করতে পারে। ক্ষমতা কুক্ষিগত করতে তারা মরিয়া হয়ে উঠেছে এবং এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তবে কোনো বাধা বা ভয়ভীতি দেখিয়ে জনগণের বিজয় ঠেকানো যাবে না।

ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসন কমিটির পরিচালক অধ্যাপক নূর নবী মানিকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসন কমিটির পরিচালক আব্দুর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য শেখ শরীফ উদ্দীন আহমেদ, নারী সমন্বয়ক ড. ফেরদৌস আরা খানম বকুল, সেলিনা পারভীন ও কামরুন্নাহার তুরানী। এছাড়াও সমাবেশে নিউমার্কেট, কামরাঙ্গীরচর, কলাবাগান, হাজারীবাগ ও ধানমন্ডি থানার বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ এক মাস পর ইরাকের তেল রপ্তানি পুনরায় শুরু

ঢাকা-১০ আসনে জামায়াত প্রার্থীর সমর্থনে নারী কর্মীদের বিশাল মিছিল

আপডেট সময় : ০৬:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬