ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ: জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশানে একটি হোটেলে নিয়ে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান। রোববার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির এই আদেশ দেন। ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, এদিন ক্রিকেটার তোফায়েল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগী তরুণীর সঙ্গে তোফায়েলের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠলে তোফায়েল ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। তরুণী প্রথমে রাজি না হলেও পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে প্রেমের সম্পর্কে জড়াতে বাধ্য করেন তোফায়েল। অভিযোগ রয়েছে, গত বছরের ৩১ জানুয়ারি ওই তরুণীকে স্ত্রী পরিচয়ে গুলশানের একটি হোটেলে নিয়ে যান তোফায়েল এবং সেখানে তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে আরও একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করলেও শেষ পর্যন্ত তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এই ঘটনায় গত বছরের ১ আগস্ট গুলশান থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী। মামলার পর গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন তোফায়েল।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধর্ষণের ঘটনার প্রায় ছয় মাস পর মামলাটি দায়ের হওয়ায় কোনো তাৎক্ষণিক আলামত জব্দ করা সম্ভব হয়নি। তবে হোটেলের গেস্ট বুকিং রেজিস্টার এবং ওই তরুণী ও আসামির পাসপোর্টের কপি জব্দ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, হোটেলের বুকিং নথি এবং মেডিকেল রিপোর্টসহ অন্যান্য পারিপার্শ্বিক তথ্য পর্যালোচনায় তোফায়েলের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় পুলিশের অভিযানে চোরাকারবারিদের হামলা: ডিবি সদস্যসহ আহত ৭, নগদ ৪৬ লাখ টাকাসহ আটক ১৫

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ: জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল

আপডেট সময় : ০৫:৩৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬