ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

চিকিৎসা সেবায় কোনো ধরনের হয়রানি বরদাশত করা হবে না: মাসুদ সাঈদী

পিরোজপুরের জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংস্কার ও মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে কোনোভাবেই হয়রানি করা যাবে না। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের প্রধান লক্ষ্য।

বুধবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এই সংস্কার কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে এমপি মাসুদ সাঈদী অভিযোগ করেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই উপজেলা ও স্বাস্থ্য কমপ্লেক্সটি চরম অবহেলিত ছিল।

চিকিৎসক ও নার্সদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি রোগীদের আন্তরিকতার সাথে সেবা দেন, তবে আপনাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা পাশে থাকব। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই এবং সেবার মান নিশ্চিতে কোনো আপস করা হবে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান এবং স্বাস্থ্য প্রকৌশলী তানজিলা ফেরদৌস। এছাড়া স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

চিকিৎসা সেবায় কোনো ধরনের হয়রানি বরদাশত করা হবে না: মাসুদ সাঈদী

আপডেট সময় : ০৬:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬