ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সেখানে আরও কয়েক হাজার অতিরিক্ত সেনাসদস্য মোতায়েন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ইরানের ওপর কৌশলগত চাপ বৃদ্ধি এবং একটি নতুন সমঝোতায় পৌঁছাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিতে যাচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই এই সেনা মোতায়েন প্রক্রিয়া শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে মার্কিন প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে করা এই প্রতিবেদনটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে মার্কিন সমরশক্তি বৃদ্ধি করা হলে এই অঞ্চলের ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে তেহরানের সাথে ওয়াশিংটনের বিদ্যমান উত্তজনা এতে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৬:৪৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬