ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশে বোরো ধান কাটা শুরু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ ও নতুন বছরকে বরণ করে নিতে বোরো ধান কর্তন উৎসবের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের খামা এলাকায় আনুষ্ঠানিকভাবে এই ধান কাটা কর্মসূচির উদ্বোধন করা হয়।

উৎসবের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

বাংলা নববর্ষের প্রথম দিনে ধান কাটার এই আয়োজন গ্রামীণ জনপদে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। কৃষকেরা নতুন ধান ঘরে তোলার স্বপ্নে বিভোর হয়ে নেচে-গেয়ে উৎসবে মেতে ওঠেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কৃষকদের উৎসাহ দিতে নিজেরাও ধান কাটায় অংশ নেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পাকুন্দিয়ার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে মোট ১০ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ফলন ভালো হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার কৃষকেরা লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশে বোরো ধান কাটা শুরু

আপডেট সময় : ০৬:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬