ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ভেড়ামারায় উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন: প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী লাঠিখেলা

কুষ্টিয়ার ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও ভেড়ামারা সরকারি কলেজের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী লাঠিখেলার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উৎসবস্থলে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। উৎসবের বিশেষ আকর্ষণ ছিল ভেড়ামারা সরকারি কলেজ আয়োজিত গ্রামীণ ঐতিহ্যের লাঠিখেলা, যা দেখতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রাণবন্ত এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

ভেড়ামারায় উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন: প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী লাঠিখেলা

আপডেট সময় : ০৬:৪৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬