সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত এক মাসে আশঙ্কাজনক হারে বাড়ছে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এক মাসে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে ১৯৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩২ শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে এবং বাকি ১৬৬ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।
অধিদপ্তরের তথ্যমতে, একই সময়ে ১২ হাজার ৩৯৮ জন শিশু অসুস্থ হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ২ হাজার ৯৭৩ জনের শরীরে হামের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টাতেও তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল। এ সময়ে নতুন করে আরও ৭৬ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
রিপোর্টারের নাম 





















