ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

কৃষি ব্যাংকের সাফল্যে প্রধানমন্ত্রীর সন্তোষ: টাঙ্গাইলে কৃষি মেলা উদ্বোধন

টাঙ্গাইল পৌর উদ্যানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ‘কৃষক কার্ড বিতরণ ও কৃষি মেলা ২০২৬’-এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মেলায় স্থাপিত বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) স্টল পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রী দেশের কৃষি খাতের উন্নয়ন, প্রান্তিক কৃষকদের ঋণ সুবিধা এবং ব্যাংকের আধুনিক সেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী প্রধানমন্ত্রীকে জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ কর্মসূচির সিংহভাগই বাস্তবায়ন করেছে কৃষি ব্যাংক। এছাড়া দেশের মোট কৃষিঋণের ৪০ শতাংশ এককভাবে এই ব্যাংক প্রদান করছে। রেমিট্যান্স আহরণেও ব্যাংকটি উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে, যা চলতি অর্থবছরে ৪ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ব্যাংকের এই কর্মতৎপরতা ও অর্জনে গভীর সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের অর্থনীতি ও কৃষকদের ভাগ্য উন্নয়নে কৃষি ব্যাংকের এই ইতিবাচক ভূমিকা প্রশংসনীয়। তিনি আগামীতেও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং কৃষকদের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য ব্যাংক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

কৃষি ব্যাংকের সাফল্যে প্রধানমন্ত্রীর সন্তোষ: টাঙ্গাইলে কৃষি মেলা উদ্বোধন

আপডেট সময় : ০৬:৪২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬