ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে এমপির ওপর হামলার অভিযোগ, আহত ১০: কাঠগড়ায় বিএনপি নেতা

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি মুহাম্মদুল্লাহর ওপর হামলার অভিযোগ উঠেছে। এই হামলার জন্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য প্রার্থী মোতাহার হোসেন তালুকদারকে দায়ী করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমপি মুফতি মুহাম্মদুল্লাহ অভিযোগ করেন, পহেলা বৈশাখ উপলক্ষে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় মোতাহার হোসেন তালুকদারের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদে খেলাফত মজলিসের নেতাকর্মীরা মিছিল বের করলে সেখানেও পুনরায় হামলা চালানো হয়। এতে দলের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, হামলার সময় স্থানীয় যুবদল নেতা রিয়াদ সরকার তাদের রক্ষা করতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে জখম করা হয়। বর্তমানে আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমপি দাবি করেন, নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি স্থানীয় বিএনপির সাথে সমন্বয় করে কাজ করার চেষ্টা করলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে বাধা দেওয়া হচ্ছে। এমনকি সরকারি প্রটোকল ভেঙে মোতাহার হোসেন তালুকদার বিভিন্ন উন্নয়ন প্রকল্প আগেভাগেই উদ্বোধন করে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলেও তিনি অভিযোগ করেন।

উদ্ভূত পরিস্থিতিতে এলাকায় বড় ধরনের অস্থিতিশীলতা এড়াতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেছেন মুফতি মুহাম্মদুল্লাহ। এদিকে, একই স্থানে পাল্টা সংবাদ সম্মেলন করে মোতাহার হোসেন তালুকদার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

ময়মনসিংহে এমপির ওপর হামলার অভিযোগ, আহত ১০: কাঠগড়ায় বিএনপি নেতা

আপডেট সময় : ০৬:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬