ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নতুন বাংলাদেশ গড়তে রাজনীতিতে নারীর কার্যকর অংশগ্রহণ জরুরি: জাইমা রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

একটি বৈষম্যহীন ও ভিন্নধর্মী রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতীয় রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি মনে করেন, সমৃদ্ধ দেশ গড়তে হলে কেবল চিন্তার পরিবর্তন নয়, বরং রাজনৈতিক দলগুলোকে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিআইএসএস (BIISS) সম্মেলনকক্ষে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জাইমা রহমান বলেন, দেশের নীতিনির্ধারণী পর্যায়ে যদি নারীদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব না থাকে, তবে জাতীয় উন্নয়নে তাঁরা কার্যকর ভূমিকা রাখতে পারবেন না। তাই ছাত্ররাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতির মূল পর্যায় পর্যন্ত নারীদের এই যাত্রায় ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি সতর্ক করে বলেন, রাজনীতির প্রতিটি স্তরে সঠিক পরিবেশ ও ধারাবাহিকতা না থাকলে যোগ্য নারী নেত্রীরা মাঝপথেই হারিয়ে যান। তাই আগামীর দক্ষ নারী নেতৃত্ব তৈরিতে রাজনৈতিক দলগুলোকে একটি শক্তিশালী ‘পাইপলাইন’ বা কাঠামো গঠনের দিকে বিশেষ নজর দিতে হবে।

নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, কেবল সুযোগ দিলেই হবে না, বরং যোগ্য নেতৃত্ব তৈরির জন্য মেন্টরশিপ ও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে নারী কর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রাখতে এবং তাঁদের স্বাবলম্বী করতে প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন তিনি। জাইমা রহমানের মতে, একটি আধুনিক ও উন্নত দেশ গড়তে হলে রাজনীতির প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে নির্মাণাধীন ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে রাজনীতিতে নারীর কার্যকর অংশগ্রহণ জরুরি: জাইমা রহমান

আপডেট সময় : ০৩:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬