ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

নির্বাচনকে ঘিরে অস্ত্রের মজুদ: এনসিপির উদ্বেগ, ইসির কঠোর হস্তক্ষেপের দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কতিপয় রাজনৈতিক দল অস্ত্রের মজুদ করছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এসব অস্ত্র নির্বাচনী সহিংসতায় ব্যবহৃত হতে পারে। শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই শঙ্কা জানান এবং নির্বাচন কমিশনকে (ইসি) এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আসিফ মাহমুদ বলেন, “আমরা শঙ্কা প্রকাশ করছি যে নির্বাচনকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল অস্ত্রের মজুদ করছে। এটি নিঃসন্দেহে নির্বাচনী সহিংসতার জন্য ব্যবহৃত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা প্রকাশ্যে অস্ত্রের মহড়াও হতে দেখেছি, যা আমাদের জন্য অত্যন্ত আশঙ্কাজনক।” তিনি জোর দিয়ে বলেন, এহেন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের উচিত দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

এনসিপির মুখপাত্র আরও অভিযোগ করেন, অনেক প্রার্থী উঠান বৈঠকে ভোটারদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, অথচ এসব বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। একই সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বিএনপির নির্বাচনী ইশতেহারকে জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়লাভ করলেও বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে তারা ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করবে না, যা তাদের ইশতেহারে স্পষ্ট হয়েছে।

আসিফ মাহমুদ বিএনপিকে আওয়ামী লীগের প্রতি অনেকটাই দুর্বল বা পক্ষপাতদুষ্ট বলে উল্লেখ করেন। তিনি রয়টার্সকে দেওয়া একটি দলের প্রধানের বক্তব্য নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলে জানান, যেখানে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। তার মতে, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার এই প্রচেষ্টা ‘জুলাইয়ের পক্ষের মানুষ’ কখনোই মেনে নেবে না। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিগত দিনের ‘ফ্যাসিবাদ’-এর বিচার হবে না বলেও আশঙ্কা রয়েছে। এনসিপির মুখপাত্র অভিযোগ করেন, বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কাজ করছে এবং এমন কিছু বাস্তবায়নের চেষ্টা করা হলে রাজপথে এর মোকাবিলা করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী তারিকুল ইসলাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ও লেবানন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের কড়া বার্তা: যা বললেন মার্কিন প্রেসিডেন্ট

নির্বাচনকে ঘিরে অস্ত্রের মজুদ: এনসিপির উদ্বেগ, ইসির কঠোর হস্তক্ষেপের দাবি

আপডেট সময় : ১০:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬