ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবেই: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় ভবেরচর বাজারে নবনির্মিত একটি ভবন উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বেলা ১১টায় উপজেলার ভবেরচর গ্রামীণ বাজারে প্রধান অতিথি হিসেবে তিনি ভবনটি উদ্বোধন করেন।

জানা গেছে, বাংলাদেশ সরকারের (জিওবি) অর্থায়নে দেশব্যাপী গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভবেরচর গ্রামীণ বাজারে এই নির্মাণকাজ শুরু হয়েছিল। প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা ব্যয়ে আধুনিক এই মার্কেট ভবনটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মুন্সীগঞ্জের বাস্তবায়নে নির্মাণকাজটি সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বপ্না কনস্ট্রাকশন লিমিটেড।

উদ্বোধনের মাধ্যমে ভবেরচর বাজারে ব্যবসা-বাণিজ্যের অবকাঠামো আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। বাজারসহ একটি আঞ্চলিক রাস্তা উদ্বোধনের পাশাপাশি মুন্সীগঞ্জ যাওয়ার পথে গজারিয়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণের বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশ্বস্ত করেছেন যে, অচিরেই এই নদীর ওপর ব্রিজ নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, এলজিইডির প্রধান প্রকৌশলী এখানে এসেছেন, তিনি স্থানটি পরিদর্শন করে লোক পাঠাবেন এবং সার্ভে করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরান আহম্মেদ, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, মুন্সীগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম এবং প্রকল্প পরিচালক মাহাবুব আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেদী হত্যায় বিচার দাবিতে রামগঞ্জে সহপাঠীদের মানববন্ধন ও বিক্ষোভ

ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবেই: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপডেট সময় : ০২:৫৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬