ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ: মির্জা আব্বাসের বাসভবনে মেঘনা আলম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ঢাকা-৮ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা মেরুকরণ। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন তার প্রতিদ্বন্দ্বী, গণঅধিকার পরিষদের আলোচিত মডেল প্রার্থী মেঘনা আলম। ভোটের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সৌজন্যতার নজির স্থাপন করলেন দুই প্রার্থী।

শনিবার বিকেলে রাজধানীর শাহজাহানপুরের মির্জা আব্বাসের বাসভবনে এই চা-চক্র অনুষ্ঠিত হয়। সেখানে ট্রাক প্রতীকের প্রার্থী মেঘনা আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুই প্রতিদ্বন্দ্বী একে অপরের সঙ্গে আলাপচারিতায় মিলিত হন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চা পান করেন।

এই সাক্ষাতের একাধিক ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন মেঘনা আলম। সেখানে তিনি লিখেছেন, “মির্জা আব্বাস সাহেবের চায়ের দাওয়াত গ্রহণ করে কাচ্চি বিরিয়ানি খেয়ে আসলেন মেঘনা আলম ও তার গণঅধিকার পরিষদ দল। প্রতিহিংসা নয়, পরস্পর সম্মান ও দেশের স্বার্থে ঐক্য হোক আমার রাজনীতি। সারা দেশে বিএনপি, ঢাকা-৮-এ মেঘনা আলমকে ভোট দিন ট্রাক মার্কায়।”

মির্জা আব্বাসের বাসভবনে যাওয়ার পর মেঘনা আলম একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাকে একটি ছাগলকে আদর করতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, “মির্জা আব্বাস সাহেবের ছাগলকে আদর করলেন মেঘনা আলম। জীবে দয়া করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর।” এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। নির্বাচনী প্রচারণার মধ্যেই এই ধরনের সৌজন্যমূলক সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ও লেবানন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের কড়া বার্তা: যা বললেন মার্কিন প্রেসিডেন্ট

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ: মির্জা আব্বাসের বাসভবনে মেঘনা আলম

আপডেট সময় : ০৯:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬