ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

জামায়াত বাংলাদেশকে জাহেলিয়াত যুগে ফেরাতে চায়: হেলেন জেরিন খান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:২১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেছেন, একটি নষ্ট গাড়ি মেরামত করা সম্ভব, একজন মন্দ মানুষকেও ভালো পথে আনা যায়। কিন্তু জামায়াতের মতো একটি নষ্ট দলকে মেরামত করা সম্ভব নয়। এই দলটি বাংলাদেশকে আইয়্যামে জাহেলিয়াত বা অন্ধকার যুগে ফিরিয়ে নিতে চায়।

শনিবার বিকেলে মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়ার সমর্থনে রাজৈর পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

জনসভায় সভাপতিত্ব করেন ওহাব আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবীর এবং রাজৈর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজৈরসহ পুরো আসনটি উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

জাহান্দার আলী মিয়া বলেন, ত্রিশ লাখ শহীদের রক্ত এবং মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে পাকিস্তানি দোসরদের হাত থেকে রক্ষা করতে হবে।

আয়োজকদের দাবি, জনসভায় প্রায় ছয় হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল মিছিল বের করা হয়, যা রাজৈর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতারা ধানের শীষে ভোট চেয়ে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ও লেবানন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের কড়া বার্তা: যা বললেন মার্কিন প্রেসিডেন্ট

জামায়াত বাংলাদেশকে জাহেলিয়াত যুগে ফেরাতে চায়: হেলেন জেরিন খান

আপডেট সময় : ০৯:৫৪:২১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬