ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

তারেকের মন্তব্যে আসিফের তীব্র ক্ষোভ: ‘জিয়ার ভুলের খেসারত তিন যুগ ধরে দিতে হয়েছে’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩০:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ বলেছেন, শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরানোর কথা বলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই একই ভুল করছেন, যা জিয়াউর রহমান শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে এনে করেছিলেন। জনগণ যদি তাদের রাজনীতিতে চাইত, তাহলে দেশের মানুষের অভ্যুত্থান বা ২৪০০ মানুষের জীবন দেওয়ার প্রয়োজন হতো না। শনিবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া তারেক রহমানের এমন মন্তব্যের কঠোর সমালোচনা করে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালে জনগণ বাকশাল চায়নি। অথচ জিয়াউর রহমান শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে এনে যে ভুল করেছিলেন, তার খেসারত জাতিকে তিন যুগ ধরে দিতে হয়েছে। এমনকি বেগম খালেদা জিয়াকেও এর মাশুল দিতে হয়েছে।

তিনি আরও বলেন, কোনো কোনো রাজনৈতিক নেতা ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়ে গেছেন যে, তাদের মায়ের সঙ্গে কী ঘটেছিল, সেটাও তারা ভুলে গেছেন। বিএনপি এমন পদক্ষেপের মাধ্যমে জনবিরোধী অবস্থান নিয়েছে। তারেক রহমান শেখ হাসিনাকে রাজনীতিতে ফেরানোর কথা বলে একই ভুল করছেন। যদি এমনটা হয়, এনসিপি জনগণকে সঙ্গে নিয়ে এর সমুচিত জবাব দেবে।

বিএনপির বিরুদ্ধে ‘জুলাই সনদ’-এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে আসিফ মাহমুদ বলেন, তাদের নির্বাচনী ইশতেহারে পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে কোনো স্পষ্ট ধারণা নেই।

এছাড়াও, নির্বাচন কমিশন (ইসি) ক্ষুদ্র ক্ষুদ্র কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীদের শোকজ করছে বলেও অভিযোগ করেন এনসিপি’র এই নেতা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর মোহাম্মদপুরে অর্ধশত অপরাধী চক্রের দৌরাত্ম্য: চাঁদাবাজির থাবায় অস্থির জনজীবন

তারেকের মন্তব্যে আসিফের তীব্র ক্ষোভ: ‘জিয়ার ভুলের খেসারত তিন যুগ ধরে দিতে হয়েছে’

আপডেট সময় : ০৯:৩০:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬