ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ঢাকা-৪ আসনে তানভীর রবিনের গণসংযোগ: ধানের শীষে ভোট চেয়ে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন শুক্রবার বিকেলে তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় তিনি ভোটারদের কাছে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। নির্বাচিত হলে এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতিও দেন তিনি।

গণসংযোগকালে তানভীর আহমেদ রবিন মেরাজনগর, রইসনগর, স্মৃতিধারা, জনতারবাগ, মদিনা পার্ক এবং পলাশপুরসহ বিভিন্ন এলাকার আপামর জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে সমর্থন কামনা করেন। তার আগমন উপলক্ষে স্থানীয় ভোটাররা মোড়ে মোড়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শিশু-কিশোররাও দল বেঁধে তাকে স্বাগত জানায়। ফলে প্রার্থীকে ঘিরে ছোট-বড় বিভিন্ন বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগটি এক আনন্দঘন মিলনমেলার রূপ নেয়।

এ সময় স্থানীয় নারী-পুরুষ ভোটাররা তাদের বিভিন্ন সমস্যার কথা প্রার্থীর কাছে তুলে ধরেন। তানভীর আহমেদ রবিন প্রতিটি মানুষের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শের প্রতীক ধানের শীষে আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমি আপনাদের সকল সমস্যা সমাধানে আমার সর্বোচ্চ শক্তি নিয়োগ করব।”

গণসংযোগকালে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচনী এজেন্ট ইমরান আহমেদ রাসেল, স্থানীয় বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইউসুফ আলী ভূঁইয়া, আহসান হাবিব শওকত, মাহবুব আলম, ফাইজুল কবির নাসিম, মোহাম্মদ ফরিদ, মো. জাকির হোসেন, ইকরাম হোসেন শিমুল, আব্দুল করিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ও লেবানন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের কড়া বার্তা: যা বললেন মার্কিন প্রেসিডেন্ট

ঢাকা-৪ আসনে তানভীর রবিনের গণসংযোগ: ধানের শীষে ভোট চেয়ে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি

আপডেট সময় : ০৯:২৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬