ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দুয়ায় ২৭ বিএনপি নেতাকে অব্যাহতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির ২৭ নেতাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঞা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণেই তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত নেতাদের তালিকায় রয়েছেন—উপজেলার দলপা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হাসেম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শফিক, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জজ মিয়া, ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল মিয়া, আবুল হাসেম মেম্বার, সাইদুল হক মেম্বার, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান তালুকদার, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মোতালিব, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম নয়ন, সৈয়দ উসমান গণি দুলু, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মোতালিব, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম মণ্ডল, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা এবং সদস্য নূর মোহাম্মদ স্বপন।

এছাড়া সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সদস্য মো. ফজলু মিয়া, মো. আতিকুর রহমান ভূঞা, মো. আব্দুল লতিফ, মো. আসাদুজ্জামান বাবুল, মো. আবুল বাশার, মো. ইদ্রিস মিয়া (ইদু), এই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হলুদ মিয়া, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল হেকিম, ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হাদিছ মিয়া এবং ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মল্লিক মিয়াও এই তালিকায় আছেন।

নওপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. বাহার উদ্দিন, রিয়াজ উদ্দিন এবং কামরুজ্জামান কনককেও দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু গণমাধ্যমকে বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় এই ২৭ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ও লেবানন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের কড়া বার্তা: যা বললেন মার্কিন প্রেসিডেন্ট

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দুয়ায় ২৭ বিএনপি নেতাকে অব্যাহতি

আপডেট সময় : ০৮:৩৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬