ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ভোটারদের ভয়ভীতি ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তারেক রহমানের, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান অভিযোগ করেছেন যে, একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের সহজে ভোট দেওয়া থেকে বিরত রাখতে বিভিন্ন পর্যায়ে ভয়ভীতি দেখাচ্ছে এবং বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। শনিবার নীলফামারী জেলায় এক নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন এবং হুঁশিয়ারি দেন যে, এমন কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তারেক রহমান তার বক্তব্যে বলেন, বাংলাদেশের কোনো ভোটারকে যারা ভয় দেখাবে, যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে অথবা কারো সঙ্গে যদি কোনো অন্যায় করে থাকে, সেই অন্যায়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপি চেয়ারপারসন আরও বলেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এবং কথা বলার স্বাধীনতা যারা কেড়ে নিয়েছিল, তারা দেশ থেকে পালিয়ে গেলেও তাদের এক সহযাত্রী এখনও দেশের মাটিতে রয়ে গেছে।

তিনি অভিযোগ করেন, দেশ স্বাধীন হওয়ার আগে ও পরে বিভিন্ন সময়ে এই গোষ্ঠী ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে। বর্তমানে এই বহুরূপী চক্র বিভিন্ন জায়গায় নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর মোহাম্মদপুরে অর্ধশত অপরাধী চক্রের দৌরাত্ম্য: চাঁদাবাজির থাবায় অস্থির জনজীবন

ভোটারদের ভয়ভীতি ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তারেক রহমানের, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

আপডেট সময় : ০৭:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬