ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

রাজনৈতিক টানাপোড়েন ও প্রেমের জটিল সমীকরণে ইশতিয়াক আহমেদের ‘ঢাকা ২৬’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রাজনৈতিক টানাপোড়েন, ক্ষমতার দ্বন্দ্ব এবং ত্রিমুখী প্রেমের জটিল সমীকরণ নিয়ে নির্মিত হয়েছে ইশতিয়াক আহমেদ পরিচালিত নতুন নাটক ‘ঢাকা ২৬’। এশা রহমানের প্রযোজনায় নির্মিত এই নাটকটি শিগগিরই দর্শকদের সামনে আসছে।

নাটকটির মূল উপজীব্য একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং তার দুজন একনিষ্ঠ কর্মীর মধ্যকার বিভেদ। নেতার ঘনিষ্ঠ হওয়ার এবং নিজেদের কর্মদক্ষতা প্রমাণের এক অলিখিত প্রতিযোগিতায় লিপ্ত থাকে এই দুই সহকর্মী।

এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই প্রবেশ করে আরেকটি সংঘাত – একজন নারীকে ঘিরে। সেই নারী তাদের দুজনের মধ্যে একজনকে ভালোবাসে, যা অন্যজন কোনোভাবেই মেনে নিতে পারে না। একদিকে রাজনীতি আর অন্যদিকে প্রেম মিলে তাদের মধ্যকার বিভেদ চরম আকার ধারণ করে। এই পরিস্থিতিতে ঘটে যায় এক অপ্রত্যাশিত ও নাটকীয় ঘটনা, যা গল্পের মোড় ঘুরিয়ে দেয় মুহূর্তেই।

টানটান উত্তেজনার এই গল্পে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, তাসনুভা তিশা, আকাশ রহমান, সরদার রওনক রিপন, জ্যাক সজলসহ আরও অনেকে। নাটকটির প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন আজহারুল ইসলাম অভি। গত মাসের শেষদিকে ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

নাটকটি প্রসঙ্গে অভিনেতা অ্যালেন শুভ্র বলেন, “রাজনৈতিক গল্প বরাবরই আমাকে আকর্ষণ করে। ‘ঢাকা ২৬’-এর এই গল্পটিও দর্শকদের টানবে বলে আমি বিশ্বাস করি।” অভিনেত্রী তাসনুভা তিশা গল্পের প্রশংসা করে বলেন, “নাটকটির কাহিনি খুবই সমসাময়িক এবং প্রাসঙ্গিক। এমন একটি কাজে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।”

একটি আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলের দর্শক খুব দ্রুতই এই নাটকটি উপভোগ করতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন আটকে পড়া ২৩৮ ইরানি নাবিক

রাজনৈতিক টানাপোড়েন ও প্রেমের জটিল সমীকরণে ইশতিয়াক আহমেদের ‘ঢাকা ২৬’

আপডেট সময় : ০৭:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬