দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী নাবিল গ্রুপের দেশব্যাপী পরিচালিত ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘লিডারশিপ সামিট-২০২৬’। সম্প্রতি রাজশাহীর বামনশিকড় খড়খড়িতে অবস্থিত গ্রুপের নিজস্ব গবেষণা ও উন্নয়ন (আর অ্যান্ড ডি) সেন্টারে এই সম্মেলন আয়োজিত হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নীতিনির্ধারক, বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং দেশজুড়ে কর্মরত মাঠ পর্যায়ের বিক্রয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বখস্ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রুপের ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান। এছাড়াও সম্মেলনে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমিনুল ইসলাম, ডিরেক্টর ইজাজ আবরার নাবিল এবং ডিরেক্টর মামুনুর রশিদ। প্রতিষ্ঠানের অধীনস্থ বিভিন্ন ব্যবসায়িক ইউনিটের প্রধানগণও সম্মেলনে তাদের কর্মপরিকল্পনা পেশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জাহান বখস্ মন্ডল বলেন, নাবিল গ্রুপের উত্তরোত্তর সাফল্যের নেপথ্যে মূল কারিগর হিসেবে কাজ করছে আমাদের দক্ষ ও নিবেদিতপ্রাণ বিক্রয় কর্মীবাহিনী। পণ্য ও সেবার মান বজায় রেখে সততার সঙ্গে গ্রাহকসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে হলে দক্ষতা বৃদ্ধি ও গ্রাহককেন্দ্রিক মনোভাবের কোনো বিকল্প নেই।
ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান তার বক্তব্যে আধুনিক বিপণন কৌশল ও প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, ভবিষ্যতের বাজার ব্যবস্থা হবে তথ্যনির্ভর এবং ব্র্যান্ড-ভ্যালু কেন্দ্রিক। তাই আধুনিক মার্কেটিং পদ্ধতি গ্রহণের মাধ্যমে নাবিল গ্রুপকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমিনুল ইসলাম গ্রুপের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা তুলে ধরে বলেন, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শক্তিশালী করার পাশাপাশি নতুন নতুন অঞ্চলে বাজার সম্প্রসারণে আমরা কাজ করছি। বিক্রয় প্রতিনিধিদের কাজের স্বীকৃতিস্বরূপ ইনসেনটিভ ও পারফরম্যান্সভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
ডিরেক্টর ইজাজ আবরার নাবিল তার বক্তব্যে পেশাদারিত্ব ও সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে বিদ্যমান বাজারে আধিপত্য বজায় রাখার পাশাপাশি নতুন বাজার জয়ের আহ্বান জানান। এছাড়াও সম্মেলনে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ, গ্রাহক চাহিদার পরিবর্তন এবং ব্র্যান্ড পজিশনিং নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সম্মেলনের শেষ পর্যায়ে একটি যৌথ অঙ্গীকার ঘোষণা করা হয়— “এক টিম, এক ভিশন, এক লক্ষ্য”। এই প্রত্যয় নিয়ে নাবিল গ্রুপকে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক শক্তি হিসেবে সুপ্রতিষ্ঠিত করার শপথ নেন অংশগ্রহণকারীরা। এই লিডারশিপ সামিট কেবল একটি আনুষ্ঠানিক সভা নয়, বরং এটি ছিল উদ্ভাবন ও সম্মিলিত অগ্রগতির এক বিশেষ প্ল্যাটফর্ম, যা আগামী দিনে গ্রুপের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 























