ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

স্বাস্থ্য খাতের উন্নয়নে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা চান মন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী ও জনমুখী করতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘দ্য ফার্স্ট হেলথ ক্যাডার ডে-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জনসংখ্যার তুলনায় দেশে চিকিৎসকের সংখ্যা এখনও অপর্যাপ্ত। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে জনবল ও অবকাঠামোগত সংকট থাকায় কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তাই স্বাস্থ্য খাতকে কার্যকর করতে সরকার ও চিকিৎসকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, অতীতে স্বাস্থ্য খাতে সৃষ্ট নানা অসঙ্গতি দূর করে সরকার একটি আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়। এজন্য উপজেলা ও জেলা পর্যায়ে কর্মরত চিকিৎসকদের দায়িত্বশীলভাবে কর্মস্থলে থেকে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, চিকিৎসকদের যৌক্তিক দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তিনি আশ্বাস দেন, স্বাস্থ্য খাতের উন্নয়ন ও চিকিৎসকদের সমস্যা সমাধানে তিনি সবসময় পাশে থাকবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কটিয়াদীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, বন্ধু আহত

স্বাস্থ্য খাতের উন্নয়নে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা চান মন্ত্রী

আপডেট সময় : ১০:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬