ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

প্রেমের টানে বিয়ে ভেঙে যাওয়ায় বরের বাবার ঝুলন্ত লাশ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নেত্রকোণার পূর্বধলায় একটি বিয়ের আয়োজন প্রেমের দাবির মুখে পণ্ড হয়ে যাওয়ার পর রাতে বরের বাবার ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের পানিশানা পূর্বপাড়া গ্রামে। নিহত সুরুজ মিয়া (৪৫) ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

স্বজন ও স্থানীয়দের তথ্যমতে, বুধবার সুরুজ মিয়ার বড় ছেলে হেলাল মিয়া (২২)-এর সঙ্গে পার্শ্ববর্তী হিরণ্যপট্টি গ্রামের এক তরুণীর বিয়ের দিন নির্ধারিত ছিল। দুপুরে বরযাত্রী কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর বিকেল ৩টার দিকে সুরুজ মিয়ার বাড়িতে দুই নারী এসে উপস্থিত হন। তাদের একজন কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার কবিরাজপাড়া এলাকার জান্নাতী খাতুন (২৮) এবং অন্যজন তার মামাতো বোন শাহিনুর বেগম (২৮)। জান্নাতী খাতুন দাবি করেন, হেলাল মিয়ার সঙ্গে তার প্রায় ১০-১১ মাসের প্রেমের সম্পর্ক ছিল এবং গত ২৮ জুলাই তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু হেলাল মিয়া মোবাইল ফোন বন্ধ করে বাড়িতে চলে যাওয়ায় সেই বিয়ে হয়নি। জান্নাতী জানান, তার পূর্বের একটি বিয়ে হয়েছিল এবং একটি সন্তান রয়েছে, পরে বিবাহবিচ্ছেদ হয়।

এই খবর কনের বাড়িতে পৌঁছালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং বিয়েটি সম্পন্ন করা যায়নি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরযাত্রীরা বাড়িতে ফিরে আসেন। স্থানীয়দের মতে, বিয়ে ভেঙে যাওয়ার ঘটনায় সুরুজ মিয়া মানসিকভাবে ভেঙে পড়েন। রাত ১১টার দিকে বাড়ির পাশের একটি আমগাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে জান্নাতী খাতুন ও শাহিনুর বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কটিয়াদীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, বন্ধু আহত

প্রেমের টানে বিয়ে ভেঙে যাওয়ায় বরের বাবার ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:২৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬