প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের প্রথম ১৮০ দিনের অর্জন ও জনকল্যাণমূলক কার্যক্রম বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তরগুলো কী কী পদক্ষেপ নিয়েছে, তা স্বচ্ছতার সাথে তুলে ধরতে হবে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের সাফল্য প্রচারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় প্রতিমন্ত্রী দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে বলেন, কারিগরি প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। একই সাথে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 






















