জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের একটি শ্রেণিকক্ষে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং শ্রেণিকক্ষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২০০৭/বি নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী আসমা বিনতে মফিজ অর্থনীতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের (১৯তম ব্যাচ) শিক্ষার্থী।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্ধারিত সময় অনুযায়ী ক্লাস চলছিল। এ সময় হঠাৎ করেই সিলিংয়ের সঙ্গে সংযুক্ত ফ্যানটি খুলে নিচে পড়ে। এতে ফ্যানের একটি পাখার আঘাতে আসমা বিনতে মফিজের মুখের বাম পাশে আঘাত লাগে। পরে সহপাঠীরা তাকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত শিক্ষার্থী আসমা বিনতে মফিজ বলেন, “আমরা শ্রেণিকক্ষে বসে ছিলাম। হঠাৎ করেই সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে যায়। এতে আমার মুখের বাম পাশে আঘাত লাগে। এখনো সেখানে ব্যথা অনুভব করছি।” তিনি বলেন, “এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শ্রেণিকক্ষের সব ফ্যান ও বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা করে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী মুন্না মিয়া বলেন, “ক্লাস শুরুর কিছুক্ষণ পরই হঠাৎ ফ্যানটি খুলে বেঞ্চের ওপর পড়ে। আসমা বেঞ্চের একপাশে বসে থাকায় ফ্যানের পাখার আঘাতে আহত হয়। পরে আমরা তাকে মেডিকেল সেন্টারে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি।” তিনি আরও বলেন, “অর্থনীতি বিভাগের শ্রেণিকক্ষগুলোর অবকাঠামোগত অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের উদ্বেগ রয়েছে। নিরাপদ পরিবেশে পাঠদান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।”
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। এটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। খবর পাওয়ার পরপরই আমরা আহত শিক্ষার্থীর খোঁজ নিয়েছি। তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।” তিনি বলেন, “ঘটনার কারণ নির্ধারণ এবং অন্য কোনো শ্রেণিকক্ষে এ…
রিপোর্টারের নাম 
























