ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ট্রান্সজেন্ডার বিয়েতে জড়িতদের কঠোর শাস্তির দাবি নেজামে ইসলাম পার্টির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সম্প্রতি রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত একটি ট্রান্সজেন্ডার (পুরুষ থেকে নারীতে রূপান্তরিত) বিয়েকে ‘ইসলাম ও রাষ্ট্রীয় আইনবিরোধী’ আখ্যা দিয়ে জড়িত ও সহযোগিতাকারীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির (একাংশ) নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানিয়ে বলেন, গত ২৫ জুলাই, ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই বিয়ে বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে চরম বিদ্রোহের শামিল। এটি সংখ্যাগরিষ্ঠ জনগণের ইসলামী রীতিনীতি ও ধর্মীয় বিধিবিধানের পরিপন্থী এবং বাংলাদেশের রাষ্ট্রীয় আইনের চরম লঙ্ঘন।

মাওলানা আশরাফুল হক তার বিবৃতিতে বাংলাদেশের দণ্ডবিধির ৩৭৭ ধারার কথা উল্লেখ করে বলেন, প্রকৃতির স্বাভাবিক নিয়মের পরিপন্থী যৌন সম্পর্ক একটি দণ্ডনীয় অপরাধ। এই ধারায় দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, দেশে এমন আইন থাকা সত্ত্বেও রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এমন অবৈধ বিয়ের অনুষ্ঠান কিভাবে অনুষ্ঠিত হলো?

তিনি আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে বর্তমান বিএনপি সরকার ও গণমাধ্যম যেভাবে উৎসাহ দেখাচ্ছে, তারা আশা করেন আইন প্রয়োগকারী সংস্থা ও গণমাধ্যম মানবতাবিরোধী, সভ্যতা বিরোধী এই ট্রান্সজেন্ডারিং এবং এদের বিয়ে আরো কঠোরভাবে প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

আশরাফুল হক সতর্ক করে বলেন, এভাবে ট্রান্সজেন্ডার ও সমকামিতা বৃদ্ধি পেলে আমাদের সমাজ ব্যবস্থা, পারিবারিক বন্ধন ও ইসলামী অনুশাসন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তিনি ভবিষ্যৎ সমাজ ব্যবস্থা, সভ্যতা ও ধর্মীয় অনুভূতি সমুন্নত ও সুসংহত রাখতে এদের বিরুদ্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কটিয়াদীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, বন্ধু আহত

ট্রান্সজেন্ডার বিয়েতে জড়িতদের কঠোর শাস্তির দাবি নেজামে ইসলাম পার্টির

আপডেট সময় : ১০:২৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬