ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

জুলাই সনদ’ ইস্যুতে বিএনপি প্রতিবাদ করলে বর্তমান সরকার টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (২ নভেম্বর) সকালে তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গয়েশ্বর বলেন, ‘জুলাই সনদ’ ইস্যুতে জাতির সঙ্গে যে প্রতারণা করা হয়েছে, তা জনগণ ধরে ফেলেছে। তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টাসহ পুরো সরকার এই বিষয়ে নীরব থাকলেও বিএনপি যদি প্রতিবাদের পথ বেছে নেয়, এই সরকার টিকতে পারবে না। তবে বিএনপি কঠোর প্রতিবাদ না করে বিষয়টি জনগণের সামনে তুলে ধরছে।

বিএনপিকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনার জবাবে তিনি বলেন, আগামীতে বিএনপির রাষ্ট্রক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা থাকার কারণেই দলটিকে বিতর্কিত করার চেষ্টা চলছে।

গয়েশ্বর আরও মন্তব্য করেন যে, বিএনপি এসব দলকে প্রতিদ্বন্দ্বী মনে করে না।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

জুলাই সনদ’ ইস্যুতে বিএনপি প্রতিবাদ করলে বর্তমান সরকার টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আপডেট সময় : ০১:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫