ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

অবাধ ভোট ও গণভোট নিশ্চিতে উপকূলীয় জনপদে কোস্ট গার্ডের নিশ্ছিদ্র নিরাপত্তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। নির্বাচনের দিন এবং এর আগে-পরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গত ১৮ জানুয়ারি থেকে উপকূলীয় অঞ্চলে বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে, যারা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২৮ দিন মাঠে থাকবেন।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের জানমাল রক্ষায় কোস্ট গার্ড শুরু থেকেই আস্থার প্রতীক হিসেবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে উপকূলীয় জনপদে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোস্ট গার্ডের পশ্চিম জোনের আওতাধীন খুলনা-১, খুলনা-৬ এবং পিরোজপুর-৩ সংসদীয় আসনের অন্তর্গত দাকোপ, কয়রা ও মঠবাড়িয়া উপজেলার ১৬টি ইউনিয়নের ৬৬টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন কোস্ট গার্ডের সদস্যরা। বিশেষ করে দুর্গম ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ গোয়েন্দা নজরদারি এবং আধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ চালানো হচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সহিংসতা দমনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে বাহিনীটি বদ্ধপরিকর।

উল্লেখ্য, একটি জবাবদিহিমূলক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজন করেছে। সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে উপকূলীয় অঞ্চলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে তৎপর রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ মার্চ: টিভি পর্দায় ক্রিকেট-ফুটবলের ডাবল ধামাকা!

অবাধ ভোট ও গণভোট নিশ্চিতে উপকূলীয় জনপদে কোস্ট গার্ডের নিশ্ছিদ্র নিরাপত্তা

আপডেট সময় : ০৫:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬