ঢাকা ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গভীর সমুদ্রে অবৈধ ট্রলিং, হাজার কেজি মাছসহ ৩৪ জেলে আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের উপকূলীয় গভীর সমুদ্রে অভিযান চালিয়ে কোস্টগার্ড দুটি অবৈধ ট্রলিং বোট, বিপুল পরিমাণ মাছ এবং ৩৪ জন জেলেকে আটক করেছে। শনিবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, বৃহস্পতিবার দুপুরে ও সন্ধ্যায় কোস্টগার্ড জাহাজ ‘জয় বাংলা’ দুটি পৃথক অভিযানে এই অবৈধ ট্রলিং বোট দুটিকে আটক করে। তল্লাশি চালিয়ে বোটগুলো থেকে প্রায় ১ হাজার কেজি সামুদ্রিক মাছ ও ১২টি ট্রলিং জাল জব্দ করা হয়। জব্দকৃত মাছের বাজারমূল্য আনুমানিক ৩১ লাখ টাকা বলে জানা গেছে।

পরবর্তীতে, চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য পরিদর্শকের উপস্থিতিতে আটককৃত বোট থেকে ট্রলিং সরঞ্জাম খুলে ফেলা হয় এবং মুচলেকা নিয়ে মালিকপক্ষের কাছে বোট দুটি হস্তান্তর করা হয়। অবৈধ ট্রলিং জালগুলো ধ্বংস করা হয়েছে। জব্দকৃত মাছ নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন শিক্ষামন্ত্রী ধর্ষকদের রক্ষক: রাহুল গান্ধীর তীব্র সমালোচনা

গভীর সমুদ্রে অবৈধ ট্রলিং, হাজার কেজি মাছসহ ৩৪ জেলে আটক

আপডেট সময় : ০২:৪৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬