ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কৃপণতার গল্প নিয়ে আসছে টেলিফিল্ম ‘কিপ্টুস আনলিমিটেড’

‘কয়লা ধুইলে ময়লা যায় না’—এই প্রবাদ বাক্যটির মতোই, একজন কৃপণ মানুষ যতই ধনী হোক না কেন, সে নিজে যেমন টাকার সদ্ব্যবহার করতে পারে না, তেমনি অন্যকেও করতে দেয় না। এমনই এক গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘কিপ্টুস আনলিমিটেড’। রাজীব মণি দাসের রচনা ও পলাশ মণি দাসের পরিচালনায় নির্মিত এই টেলিফিল্মটি আগামীকাল (২৯ জুলাই) বিকেল ৩টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’-তে প্রচারিত হবে।

টেলিফিল্মটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, রেজমিন সেতু, শফিক খান দিলু, সায়কা আহমেদ, তারিক স্বপন, তাবাসসুম মিথিলা, ফরিদ হোসাইন সহ আরও অনেকে।

টেলিফিল্মের নাট্যকার রাজীব মণি দাস বলেন, “কৃপণতা নিয়ে এর আগেও অনেক নাটক তৈরি হয়েছে। তবে ‘কিপ্টুস আনলিমিটেড’-এর গল্পে দর্শক ভিন্নতা খুঁজে পাবেন। আমি সবসময় গল্পের অভিনবত্ব নিয়ে চিন্তা করি এবং এই টেলিফিল্মেও তার ব্যতিক্রম হয়নি।”

গল্পের সারসংক্ষেপে দেখা যায়, সামির নামে এক ব্যক্তি দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে আসে এবং পরিবারের চাপে আলিয়ার সঙ্গে বিয়েতে রাজি হয়। আলিয়ার পরিবার এই বিয়েতে সম্মতি দেয় এই ভেবে যে, সামির বিদেশে অনেক টাকা উপার্জন করেছে এবং আলিয়া সুখে থাকতে পারবে।

বিয়ের দিন-তারিখ ঠিক হওয়ার পর সামিরের চরম কৃপণতার নানা দিক প্রকাশ পেতে শুরু করে, যা পাত্রী দেখতে যাওয়ার সময় থেকেই স্পষ্ট হতে থাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে যুবদলের কমিটি বিলুপ্ত: ১৬ নেতার পদত্যাগ ও অর্থ লেনদেনের অভিযোগ

কৃপণতার গল্প নিয়ে আসছে টেলিফিল্ম ‘কিপ্টুস আনলিমিটেড’

আপডেট সময় : ০৯:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬