জাতীয় নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনার জন্য নির্ভুল ও হালনাগাদ মানচিত্রের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ জরিপ অধিদপ্তর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে উপদেষ্টা অধিদপ্তরের ডিজিটাল ম্যাপিং, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং আন্তর্জাতিক সীমানা জরিপ কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি সরকারি সংস্থাগুলোর মধ্যে ভূস্থানিক তথ্যের সমন্বয় এবং নিয়মিত মানচিত্র হালনাগাদের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এছাড়া ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল আগামী চার মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়ার পাশাপাশি সিলেট ও কুমিল্লা অঞ্চলের কাজ দ্রুত শুরু করার তাগিদ দেন তিনি। জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 




















