সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের রেবতী রমন সরকারি দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বনাথ তালুকদারকে ‘শিক্ষাগুরু সম্মাননা ২০২৬’ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভি মঈনুদ্দীন। এই সম্মাননার স্মারক হিসেবে তাকে প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্ত সম্মাননা স্মারক তুলে দেন।
অভি মঈনুদ্দীন তার প্রতিক্রিয়ায় বলেন, ‘সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ আমি বহু সম্মাননায় ভূষিত হয়েছি। তবে এবারই প্রথম কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন অতিথি হিসেবে এই সম্মাননা লাভ আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। স্কুলের প্রধান শিক্ষক, সকল শিক্ষক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানাই। এই দিনটি আমার জীবনের পথে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।’
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে অভি মঈনুদ্দীনের উদ্যোগে এবং ‘আলী রূপা ফাউন্ডেশন’-এর পৃষ্ঠপোষকতায় ‘মা পদক’ ও ‘শিক্ষাগুরু সম্মাননা’ প্রদান করা হচ্ছে। গত ১৭ জুলাই ‘ঢাকার বুকে মধ্যনগর’ অনুষ্ঠানে বিশ্বনাথ তালুকদার এই সম্মাননা লাভ করেন। এরপর গত ২৬ জুলাই স্কুল প্রাঙ্গণে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তাকে সংবর্ধনা জানায়।
রিপোর্টারের নাম 



















