সাভারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থাপিত ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’ পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মঙ্গলবার এই পরিদর্শনকালে তারা স্বল্প পরিসরে কৃষিপণ্য সংরক্ষণের এই আধুনিক ও কার্যকর প্রযুক্তির ভূয়সী প্রশংসা করেন।
প্রতিনিধিদলের সদস্যরা কোল্ডস্টোরেজের ভেতরে সংরক্ষিত বিভিন্ন ফল ও সবজির গুণগত মান পরীক্ষা করেন। দীর্ঘ সময় ধরে পণ্য সতেজ রাখার এই পদ্ধতি দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। প্রতিনিধিদলের প্রধান ড. ক্যাথরিন ফিডলার এবং এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট মনে করেন, এই প্রযুক্তি কৃষিপণ্যের অপচয় রোধে এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই প্রযুক্তির মাধ্যমে ফল ও সবজি এক মাস পর্যন্ত সতেজ রাখা সম্ভব। মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে এই ধরনের প্রযুক্তির সম্প্রসারণে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।
রিপোর্টারের নাম 
























