ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট

সরকারি হাসপাতালে পার্কিং সুবিধা ও বাণিজ্যিক নীতিমালা বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। আগামী বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে এই কর্মসূচি শুরু হবে। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর জানান, দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা দেশব্যাপী এই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—অ্যাম্বুলেন্সের জন্য সুনির্দিষ্ট বাণিজ্যিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা এবং দেশের প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য নির্ধারিত পার্কিং সুবিধা নিশ্চিত করা।

সমিতির অন্যান্য দাবির মধ্যে রয়েছে—উচ্চ আদালতের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি যাতায়াত ব্যবস্থা করা, লাশবাহী ফ্রিজার ভ্যান ও অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে টোল মওকুফ এবং জরুরি সেবা হিসেবে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। মালিক সমিতির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের ধর্মঘট অব্যাহত থাকবে। এই ধর্মঘটের ফলে সারাদেশে রোগী ও মরদেহ পরিবহনে চরম ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে যুবদলের কমিটি বিলুপ্ত: ১৬ নেতার পদত্যাগ ও অর্থ লেনদেনের অভিযোগ

৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট

আপডেট সময় : ০৮:১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬