ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা: ছাত্রদল-যুবদলকে দায়ী করলেন সারজিস আলম

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দায়ী করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি অভিযোগ করেন, ‘সন্ত্রাসী বাহিনী’র এই হামলায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মীর মাথা ফেটেছে এবং হাত ভেঙে গেছে। এমনকি একজন কর্মীর চোখে রড দিয়ে আঘাত করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

মঙ্গলবার রাতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে শেয়ার করা এক ভিডিও বার্তায় সারজিস এসব কথা বলেন। তিনি বলেন, আহতদের যখন চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল, তখন হাসপাতালের গেটেও পুনরায় বাধা দেওয়া হয়। সারজিস আলমের অভিযোগ, হামলার সময় পুলিশ সেখানে উপস্থিত থাকলেও তারা কোনো ব্যবস্থা না নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা শহরের সার্কিট হাউস এলাকায় এনসিপির পদযাত্রা চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এতে সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এনসিপির দাবি, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন, যাতে তাদের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে যুবদলের কমিটি বিলুপ্ত: ১৬ নেতার পদত্যাগ ও অর্থ লেনদেনের অভিযোগ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা: ছাত্রদল-যুবদলকে দায়ী করলেন সারজিস আলম

আপডেট সময় : ০৯:১৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬