গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর পুলিশের কর্তৃক সংঘটিত আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন তরুণ আলেম মিজানুর রহমান আজহারী। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পুলিশের এমন আগ্রাসী আচরণের পেছনের কারণ জানতে চেয়েছেন।
জনপ্রিয় এই ইসলামী বক্তা তার পোস্টে উল্লেখ করেন, প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে— পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের ব্যাপক মারধর করছে। তিনি প্রশ্ন তোলেন, “চাইলেই তো পুলিশ কেবল ছত্রভঙ্গ করে দিতে পারত, যেমনটি একজন পুলিশ কর্মকর্তা কয়েক মাস আগে করেছিলেন এবং প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু হঠাৎ করে পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?”
আজহারী আরও বলেন, “বিচার চাইতে আসা শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক। আমরা আশা করি, যেকোনো বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনের সময় আরও সংযত, পেশাদার এবং মানবিক আচরণ করবেন।”
তিনি বলেন, “ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশের এমন মারমুখী আচরণ ও অতিরিক্ত বল প্রয়োগের ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি।”
রিপোর্টারের নাম 





















