ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

নির্বাচনকে সামনে রেখে আদিবাসী ও সংখ্যালঘুদের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগে বিশেষ সুরক্ষা দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আদিবাসী জনগোষ্ঠীসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে পাঁচ দফা দাবি পেশ করা হয়েছে। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক প্রভাত টুডু। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নানাভাবে বৈষম্য, ভীতি, নিপীড়ন এবং সহিংসতার শিকার হয়ে আসছে। নির্বাচনকে কেন্দ্র করে এই জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক আরও বৃদ্ধি পায়। প্রায়শই তাদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়, হুমকি প্রদান করা হয়, এমনকি অনেক ক্ষেত্রে জোরপূর্বক তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়। এটি কেবল মানবাধিকার লঙ্ঘনই নয়, বরং দেশের সংবিধান পরিপন্থী এবং গণতন্ত্রের জন্য এক চরম হুমকি বলে তিনি উল্লেখ করেন।

উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের রাজশাহী মহানগর শাখার সভাপতি সুমি মুরমু বলেন, নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে আদিবাসী ও সংখ্যালঘু বিরোধী যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে রাষ্ট্র, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগাম ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি নির্বাচন কমিশনের কাছে আরও সক্রিয় ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান। কোনো প্রকার ভয়ভীতি, হুমকি বা প্রভাব বিস্তারের অভিযোগ পেলে তাৎক্ষণিক তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।

এছাড়াও, সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানের অঙ্গীকার অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে, আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোটারদের মধ্যে সচেতনতা ও আস্থার পরিবেশ সৃষ্টিতে তাদের ভূমিকা পালনের ওপর জোর দেওয়া হয়।

আদিবাসী নেতারা জানান, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে প্রায় প্রায় ৮০ হাজার আদিবাসী ভোটার রয়েছেন, যারা এই নির্বাচনকে ঘিরে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা অবিলম্বে আদিবাসী অধ্যুষিত এলাকায় টহল জোরদার করার দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ অবসানে ইরানের দুই শর্ত: ক্ষতিপূরণ ও আগ্রাসন বন্ধের নিশ্চয়তা দাবি

নির্বাচনকে সামনে রেখে আদিবাসী ও সংখ্যালঘুদের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগে বিশেষ সুরক্ষা দাবি

আপডেট সময় : ০২:৪৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬